মালদা

গাজোলের বাবুপুরের জামদাঙ্গা মিশনে পালিত হল "গুড ফ্রাইডে"

"গুড ফ্রাইডে" একটি ইংরেজি শব্দ, যায় বাংলা অর্থ "শুভ শুক্রবার"। মূলত খ্রিষ্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় অনুষ্ঠান যা গুড ফ্রাইডে নামে পরিচিত। বলা যায় এই দিনে যিশু খ্রিষ্টকে ক্রুসবিদ্ধ করে মৃত্যু ও সমাধি মন্দির থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসবটি পালিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে গাজোলের বাবুপুর অঞ্চলের জামদাঙ্গা মিশন। শুক্রবার জামদাঙ্গা মিশনের ফাদার ও খ্রীষ্ট ধর্মাবলম্বীরা এদিন ক্রুশ কাধে নিয়ে একটি র‍্যালির আয়োজন করে। যা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে চার্চে এসে হাজির হয়। 

        এবিষয়ে জামদাঙ্গা মিশনের ফাদার তথা যিশু ভক্ত মরিস প্রবীর বিশ্বাস জানিয়েছেন, এদিন যিশুখ্রিষ্টের মৃত্যু দিবস ও তাঁর পুনরুজ্জীবনের স্মরণে সকল মানুষ একত্রিত হয়ে ক্রুশ কাধে নিয়ে এলাকা পরিক্রমা করে।